শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে: বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৩:৫০ পিএম
তৃনমূল পর্যায়ে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে: বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মতলব উত্তর: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছ।

শনিবার (২৮ জানুয়ারী) বিকালে সাতানী লতরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী এম ইসফাক আহসান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, সদস্য বাবু রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির। উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান। কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লা।

প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে জনগণ আজ সবধরনের সুবিধা পাচ্ছে। জনগণের জান মাল নিরাপত্তায় রয়েছে। অর্থ সম্পদ লুট হয় না। জনগণ প্রতিবেলা দুমুঠো খেতে পারছে। তিনি আরও বলেন, প্রতিটি ঘরে জনে জনে সরকারি সহায়তা পাচ্ছে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডি, মাতৃত্বকালীন ভাতা সহ সবধরনের সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এটা শুধুমাত্র জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও দূর্নীতি মুক্ত নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। বিগত কোন সরকার জনগণের কথা ভাবে নি। জনগণের আমানত লুট করেছে। আর আওয়ামী লীগ জনগণের সেবায় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

Model Hospital

এমএ কুদ্দুস বলেন, আওয়ামী লীগই একমাত্র জনগণের কথা ভাবে। তাই আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ। আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সেই লক্ষ্যে মতলব উত্তরের প্রতিটি ইউনিয়নে আমরা শুরু করব সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম। যাচাই বাছাই করে নতুন সদস্য নিতে হবে। এ ব্যাপারে সবাই সজাগ থাকবেন।

বিশেষ অতিথির বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, তা বর্হিবিশ্বে প্রশংসনীয় হয়ে উঠেছে। দেশে অনেক মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এটা শুধু আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই। আগামী দিনেও আমরা সকলে মিলে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবো এবং উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

আরো উপস্থিত ছিলেন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এসএম মনির, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, হোসাইন মুহাম্মদ শিপু, যুবলীগ নেতা শাহআলম সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান সহ সহস্রাধিক দলীয় নেতাকর্মী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital