জেলা প্রশাসক কামরুল হাসানের মৈশাদী ইউপি পরিদর্শন
সজীব খানঃ চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। ২৯ জানুয়ারী রবিবার দুপুর ১টায় তিনি পরিষদ পরিদর্শনে যান।

এ সসময় তিনি ইউনিয়ন পরিষদের তথ্য সেবা, ই-লাইব্রেরী, গ্রাম্য আদালতসহ পরিষদের সকল কার্র্যক্রম ঘুরে দেখেন । এ সময় তিনি সকল কার্যক্রম দেখে সন্তুষ্ঠ প্রকাশ করে চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ইউপি সচিব শংকর আশ্চার্য, ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, সোহরাব হোসেন, মানিক গাজী, ফারুক সরকার, রাশেদ ঢালী, রিয়াউ উদ্দিন রাজু বেপারী, আল আমীন খান উজ্জ্বল, মোঃ শরীফ সর্দার, খোকন বেপারী, মহিলা সদস্য জাহেদা বেগম, রাহিমা বেগম, নিলুফা বেগম প্রমুখ।









