বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে পাটোয়ারী ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২০ পিএম
নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে পাটোয়ারী ফাউন্ডেশনের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৩ সালের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
গত ২ ফেব্রুয়ারী বিকেলে নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের কার্যালয়ে নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবকে ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মতিন পাটোয়ারী ভুলু, মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মামুন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক  মহসিন পাটোয়ারী, সদস্য বাবু পাটোয়ারীসহ ফাউন্ডেশনের সদস্যরা।
এসময় প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক পাটোয়ারী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজের সকল ইতিবাচক কাজে আমরা আপনাদের পাশে থাকবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital