বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমাজকর্ম ও শিশুর সুরক্ষায় শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৬ পিএম
সমাজকর্ম ও শিশুর সুরক্ষায় শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
মাসুদ হোসেন : “পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি আমি” এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম ও শিশুর সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ও ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
শাহমাহমুদপুরঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুর রহমান। ইউনিয়ন সমাজকর্মী হযরত আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম। এসময় ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, আবুল বাশার রনি, শাহমাহমুদপুর ইউনিয়ন সমাজকর্মী শাহনাজ আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজসহ ইউনিয়ন পরিষদের মেম্বার, উদ্যোক্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রামপুরঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন। ইউনিয়ন সমাজকর্মী রবিউল আলম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী হযরত আলী। এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রাবেয়া বেগম, রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন আহমেদ দুলাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছহাক তপদার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, ইউনিয়ন পরিষদের মেম্বারসহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিশুর নিরাপত্তা নিশ্চিত, নারী ও পুরুষ নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও সমাজের সকল অপরাধের বিষয়ে রুখে দাঁড়াতে সকলকে নিজ অবস্থান থেকে কিংবা জনপ্রতিনিধিদের সহযোগিতায় দায়িত্ব রেখে ভূমিকা পালন করতে হবে বলে জানান বক্তারা। প্রয়োজনে হেল্প লাইন নম্বরে ফোন করেও প্রশাসনকে অবগত করার অনুরোধ জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital