শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে অসহায় দুস্থ্যদের মাঝে ছাগল বিতরণ বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০২ পিএম
চাঁদপুরে অসহায় দুস্থ্যদের মাঝে ছাগল বিতরণ বিতরণ

সজীব খান: চাঁদপুরে অসহায় ও দুস্থ্যদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে দ্বিতীয় দফায় ছাগল বিতরণ করা হয়েছে।

৫ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাঁদপুর প্রশাসন ও উপজেলা সমাজসেবা আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সহায়ক উপকরণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান।

এ সময় সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসাসের ফিল্ড সুপারভাইজার রবিউল হোসেন, উপজেলা পরিষদের সিএ দিদার হোসেন, ইউনিয়ন সমাজকর্মী শাহজানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: চাঁদপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে দুই বারে অসহায় দুস্থ্যদের মাঝে ছাগল বিরতণ করা হয়।  প্রতিজন উপকার ভোগীকে সরকারের দেওয়া ছাগলগুলো সঠিক ভাবে তত্ত্ববধায়ন করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকলকে দিক নির্দেশনা প্রদান করেন। সরকারের দেওয়া বিকল্প আয়ের জন্য ছাগল পেয়ে উপকার ভোগীরা সরকারে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital