শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা প্রাথমিক বাছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৩ পিএম
চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা প্রাথমিক বাছাই
সাইদ হোসেন অপু চৌধুরী: “চাকরি নয়, সেবা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার এর সার্বিক তত্ত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর প্রাথমিক বাছাই পর্ব ১ম দিনের কার্যক্রম  ৫ জানুয়ারী রোববার অনুষ্ঠিত হয়েছে।
এ সময় পুলিশ সুপার সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকুরী পাবে। চাঁদপুরবাসীর প্রতি আমার নিবেদন কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকুন। কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষনিক বাতিল সহ গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতারক ও দালাল চক্র সম্পর্কে অবগত হলে তাৎক্ষণিক আমাদের (পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুর- ০১৩২০-১১৬৮৯৮) অবগত করুন। গত দুইবারের ন্যায় এইবারও চাঁদপুর জেলা পুলিশ ১০০ টাকায় চাকুরী দিবে।
এসময় উপস্থিত পুলিশ হেডকোর্টার্স ঢাকার এআইজি, মুহাম্মদ তালেবুর রহমান, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ অপস্ পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ ইয়াসির আরাফাত, পুলিশ হেডকোর্টার্স এর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মেট্রো ফাহিমা কাদের চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, পিপিএম, লক্ষীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ মংনেথোয়াই মারমা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital