বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে হত্যা মামলার তিন আসামী আটক, লাশ দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৭ পিএম
ফরিদগঞ্জে হত্যা মামলার তিন আসামী আটক, লাশ দাফন সম্পন্ন

এস এম ইকবাল: ফরিদগঞ্জে আলোচিত সোহেল হত্যা মামলার তিন আসামীকে আটক করেছে পুলিশ। পহেলা ফেব্রুয়ারী বুধবার রাতে মাদক ও নারী নিয়ে বিরোধের জের দরে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সোহেল বেপারী (৩২) কে নৃশংস ভাবে হতে করে ৪ বন্ধু। পরে রাতেই তারা সোহেলের লাশ সকদি রামপুর বড় পাটওয়ারী বাড়ি পিছনে গড়ে মাটি চাপা দিয়ে রাখে।

এ দিকে গত পহেলা ফেব্রুয়ারীর পর থেকে সোহেল বেপারীর কোন খোঁজ পাওয়ায় তার স্ত্রী জোস্না বেগম ৫ ফেব্রুয়ারী সকালে চাঁদপুর মডেল থানায় সাধারন ডায়েরী করে। (ডায়েরী নং-২৮৫/২৩)। সে আলোকে চাঁদপুর মডেল থানার এ. এস. আই শহীদ উল্লা অনুসন্ধানে নামে এবং সোহেলের পরিবারের দেওয়া তথ্যমতে ফরিদগঞ্জের চান্দ্রা বাজার এলাকা থেকে শাহাদাত হোসেনকে আটক করে। শাহাদাত হোসেনকে ব্যাপক জিজ্ঞাবাদে সোহেল বেপারী হত্যার কথা স্বীকার করে। পরে সকদিরামপুর এলাকার বড় পাটওয়ারী বাড়ির পিছনের গড় থেকে মাটি চাপা অবস্থায় সোহেলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য রোববার সন্ধ্যায় চাঁদপুর মর্গে প্রেরন করে। ৬ ফেব্রুয়ারী সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলায় নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।

পুলিশ সূত্রে জানাযায়, আটককৃত আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাদাত হোসেনের দেওয়া তথ্যমতে হত্যাকান্ডে জড়িত মাইনুদ্দিনকে সকদি রামপুর এলাকা থেকে ও জাকির হোসেনকে একই ইউনিয়নের খাঁড়খাদিয়া এলাকা থেকে ৫ ফেব্রুয়ারী রাতেই আটক করে পুলিশ। এ ঘটনায় নিহত সোহেল বেপারীর বাবা মফিজুল হক বাদী হয়ে ফরিদগঞ্জ মামলা দায়ের করে। মামলা নং-১২ তারিখ-০৬/০২/২০২৩খ্রিঃ।

আটকৃতরা হলেন, ফরিদগঞ্জ উপজেলার সকদি রামপুর এলাকার গাজী বাড়ির শাহাজাহান গাজীর ছেলে মোঃ শাহাদাত হোসেন গাজী প্রঃ রুবেল প্রঃ রাসেল(২৮), একই এলাকার মৃত নাজির হোসেন ছেলে মোঃ জাকির হোসেন(৪১) এবং একই ইউনিয়নের খাড় খাদিয়া এলাকার বেপারী বাড়ীর মৃত আমির হোসেনের ছেলে মোঃ মাইন উদ্দিন বেপারী(৩০)। আটককৃদের বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, হত্যা মামলায় তিন জনকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital