বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে: ওসি মান্নান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩৮ পিএম
পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে: ওসি মান্নান

এস এম ইকবাল: চাঁদপুরের ফরিদগঞ্জ কে.আর.আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ বাস্ট্যান্ড’র দক্ষিণ পাশে বিদ্যালয়টির অডিটোরিয়ামে চলমান ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদে মাঝে দুপুরে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনীতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে পতাকা উত্তোলন শেষে অতিথিদের আসন গ্রহণেরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শিশুদের একক ও সমবেত পরিবেশনায় চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের সবাইকে মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, বঙ্গ বন্ধুর জীবনী, মনীষীদের লেখা বই ও শিক্ষা উপকরণ তুলেদেন অতিথিরা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি বক্তব্যে বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল শিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম, যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরও সামনের পথে। যোগ্য ও মানবিক মানুষ গড়ে তোলতে ধরাÑবাঁধা পড়াশোনার বাইরে সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা রয়েছে, যা এই বিদ্যালয়টিতে দৃশ্যমান। পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলা করার প্রয়োজনীয়তা রয়েছে। বাড়িতে খেলাধুলার সময় অভিভাবকদের সচেতন থাকতে হবে, যেনো কোনো শিশু অসৎ সঙ্গ না পায়। শুধু তাই নয়, শিশুদের সামনে বাবা মায়েদেরও সচেতন থাকতে হবে। তাদের সামনে এমন কোনো আচরণ করা যাবেনা, যা দেখে শিশুদের ভালোভাবে বেড়ে ওঠা অনিশ্চত হয়ে পড়ে। শিশুদের ভালোভাবে বেড়ে ওঠার জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। এসময় মাদক, ইভটিজিং বাল্যবিবাহ, কিশোর অপরাদ নির্মূলে সবাইকে সম্প্রীতির ভাব গড়ে তুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Model Hospital

ফরিদগঞ্জ কে.আর.আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মাসুদ আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূধীজনরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital