রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

৩ মাসের শিশুকে পরিকল্পিতভাবে হত্যা, পানির ড্রাম থেকে মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৭ পিএম
৩ মাসের শিশুকে পরিকল্পিতভাবে হত্যা, পানির ড্রাম থেকে মরদেহ উদ্ধার

মোজাম্মেল প্রধান হাসিব:  চাঁদপুরের মতলব দক্ষিণে আফসানা নামে ৩ মাসের এক শিশুকে পানির ড্রামে ফেলে পরিকল্পীতভাবে হত্যা করা হয়েছে।

১১ ফেব্রুয়ারী দুপুরে উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু কালিয়াইশ গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বার বাড়ির রাজমিস্ত্রি আনিসুর রহমান প্রধানের মেয়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সন্ধ্যা ৭টার দিকে শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ ও শিশুর পরিবার।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বাবা-মা ও দাদীকে পুলিশি হেফাজতে নিয়েছে পুলিশ।

Model Hospital

সরেজমিনে গিয়ে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালিয়াইশ গ্রামের সাবেক ইউপি সদস্য ফারুক মেম্বারের বাড়ির প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে রাজমিস্ত্রী আনিসুর রহমান প্রতিদিনের ন্যায় সকালে কাজে চলে যান। এসময় তার স্ত্রী আয়েশা আক্তার ও মা মায়ানুর বেগম বাড়িতে ছিলেন। পরে স্ত্রী আয়েশা আক্তার (৩ মাস) বয়সের শিশু কন্যা আফসানা আক্তারকে বসতঘরে ঘুম পারিয়ে বাড়ির পাশে পুকুরে পানি আনতে যান। পানি নিয়ে ঘরে ফিরে দেখেন আফসানা ঘরে নেই। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজির পর কোথাও আফসানার সন্ধান না পেয়ে একপর্যায়ে পরিবারের সদস্যসহ বাড়ির লোকজনের চোখ পড়ে তাঁদের বসতঘরের সামনে রাখা একটি পানির ড্রামের দিকে। কৌতুহলবশত ওই ড্রামের ঢাকনা খোলার পর তাঁরা সেখানে শিশু আফসানার মরদেহ দেখতে পান।

আফসানার বাবা আনিসুর রহমান বলেন, তাঁর কন্যাশিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনই পরিষ্কারভাবে বলতে পারছেন না।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, নিহত শিশু আফসানার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এঘটানায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর বাবা-মা ও দাদীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।