রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৮ পিএম
শাহরাস্তিতে গৃহবধূর বিষপানে আত্মহত্যা
মোঃ মাসুদ রানা :  শাহরাস্তিতে পারিবারিক কলহে জেরে সুমাইয়া আক্তার (২২) নামে এক গৃহবধু বিষপাণে আত্মহত্যা করেছে।
শাহরাস্তি  পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাজিরকাপ জমর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই বাড়ির  আবুল কালাম কালু মিয়ার পুত্র মোঃ সেলিমের (২৫) সঙ্গে ৪ বছর পূর্বে উপজেলার রায়শ্রী উত্তর ইউপি’র দাদিয়া পাড়া গ্রামের মাইজের বাড়ীর মো. গোলাম সারোয়ারের কন্যা সুমাইয়া আক্তার (২২) বিবাহ সম্পন্ন হয়। ওই থেকে তাদের  সংসার সুখে শান্তিতে কাটছিল।
সম্প্রতি ওই পরিবারে বিভিন্ন বিষয়াদি নিয়া স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিণ্য দেখা দেয়। ওই বিবাদকে কেন্দ্র করে গত রবিবার (১২ই ফেব্রুয়ারি) দুপুরে  স্ত্রী সুমাইয়া স্বামীর বাড়িতে রক্ষিত কীটনাশক পান করে। পরে তার স্বামী ও স্বজনরা সুমাইয়াকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরন করে।
পরের দিন তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক  ঢাকা সরওয়ার্দি হাসপাতালে রেফার করলে ওইদিন সেখানে নেওয়ার পথে বিকেল ০৩.২০ পথের মধ্যে  তার  মৃত্যু  হয়।
এ সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে সোমবার রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে খিলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল কুদ্দুছ ঘটনার স্থলে গিয়ে সুমাইয়ার মরদের সুরতহাল সংগ্রহ করে করে চাঁদপুর মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক ( নি:) বিপি মোহাম্মদ শহীদ হোসেন  জানান, এই ঘটনায় নিহত গৃহবধূর ভাই  আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলার অজু করে,যার নং ০২/০৩- তাং১৪.০২.২০২৩। উল্লেখ্য, নিহত গৃহবধূ সুমাইয়ার ৩ বছরের সায়মা নামের একটি কণ্যা সন্তান রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।