শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে আজ সাতদিনের বইমেলা উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১০ পিএম
চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে আজ সাতদিনের বইমেলা উদ্বোধন

প্রিয় চাঁদপুর রিপোর্ট : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে চাঁদপুরে সাত দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। আজ ১৫ ফেব্রুয়ারি বুধবার থেকে মেলা শুরু হচ্ছে।

চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই বইমেলা। আজ বিকেল চারটায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বইমেলা শুরু হবে।

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাঁদপুর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় সাত দিনব্যাপী এই বইমেলা হচ্ছে। আজ বিকেল চারটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বইমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক বশির আহমেদ।

Model Hospital

মেলায় প্রতিদিন বিকেল থেকে কবিতা পাঠ, সাহিত্য আসর এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে এই বইমেলাকে জমজমাট ও প্রাণবন্ত করার জন্যে গতকাল সকাল ১১টায় বইমেলা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মেলার আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ। উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, জেলা কালচারাল অফিসার, সাংস্কৃতিক সংগঠক ও সাবেক ছাত্র নেতা জাকির হোসেন মিয়াজী এবং পুস্তক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সভায় সাতদিনের বইমেলাকে সফল করার জন্য নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital