রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ভুট্টা ক্ষেতে পাওয়া নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৬ পিএম
মতলব উত্তরে ভুট্টা ক্ষেতে পাওয়া নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর এলাকার ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার হওয়া নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম ওসমান সরকার (৬৫)।

তিনি নারায়ণগঞ্জে ফেরিওয়ালার কাজ করতেন। শনিবার বিকেলে ওসমান সরকারের লাশ শনাক্ত করেন তাঁর চাচাতো বোন সুফিয়া বেগম ও শ্যালকের ছেলে মো. রবিন হোসাইন। ময়নাতদন্ত শেষে শনিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাদের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও এলাকায়।

আগের সংবাদটি পড়ুন… মতলব উত্তরে ভুট্টা ক্ষেতে অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

নিহত ওসমান সরকার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মারুকা কদম আলী সরকার বাড়ির মৃত. কদম আলী সরকারের ছেলে।

Model Hospital

সে দীর্ঘ ২০ বছর পূর্বে দাউদকান্দি হতে নারায়ণগঞ্জ জেলায় মধুঘর নামক স্থানে তার প্রথম স্ত্রী আলেয়া বেগম তার দুই মেয়েসহ চলে যায়। উক্ত স্থানে বসবাসরত অবস্থায় তার নামে ভোটার আইডি কার্ড ইস্যু করা হয়। যাহার এনআইডি নং- ৫৯৮৬৮৩৫৭৬৬। সে পরবর্তীতে তার স্ব-পরিবার নিয়ে নাটোর জেলার বনপাড়া রাজাপুর বাজার পূর্ণকলস কুমিল্লা পাড়ায় গিয়ে জায়গা জমি ক্রয় করে বসবাস করতেন বলে জানা যায়। তাহার কোন আপন ভাই, বোন ও বাবা, মা নেই।

সুফিয়া বেগম বলেন, গত ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ফেসবুকের মাধ্যমে তাহার মৃত দেহের ছবি দেখতে পেয়ে আমার জেঠাত ভাই ওসমান এর ছবি বলে সনাক্ত করি। আমার আত্মীয়-স্বজনদের সাথে ঘটনার বিষয়ে আলোচনা করি। তার স্ত্রী ও সন্তানদের সাথে যোগাযোগ করে লাশ গ্রহন করি।

নিহত ব্যক্তির স্ত্রী মেয়ে মুঠোফোনে জানান, বৃহস্পতিবারের পর থেকে আমার বাবার সাথে ফোনে যোগ করতে পারছিলনা। একাধিকবার চেষ্টা করে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সেদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, নিহত ব্যাক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর তার স্বজনদের কাছে লাশ ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পরিপেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।