রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে থাকছেন সেরা শিল্পীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৫১ পিএম
চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে থাকছেন সেরা শিল্পীরা

চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে দুদিনই থাকছেন দেশ বিদেশের একাধিক সেরা শিল্পী ও ব্যান্ডদল।

আগামি ২৪ ও ২৫ ফেব্রুয়ারি চাঁদপুর স্টেডিয়াম মাঠে জমকালো আয়োজনে দেশের সেরা লাইট ও সাউন্ড নিয়ে প্রথমদিন ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত মঞ্চ মাতাবেন দেশের সেরা কাওয়ালি শিল্পী সমির কাওয়াল,দেশ বিদেশের মঞ্চ মাতানো কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন ও আধুনিক কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি এবং দেশের সেরা মিউজিক দল ইমন চৌধুরী।

২৫ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একই মঞ্চ কাপাবেন ভারতবর্ষের সেরা বাংলার গায়েন নচিকেতা,দেশের অন্যতম সেরা ব্যান্ডদল শিরোনামহীনসহ আরও অনেকে।

এটি নিশ্চিত করেন ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সচিব আলম পলাশ। তবে এ অনুষ্ঠানে অন্যতম দেশের সেরা গায়ক কুমার বিশ্বজিত আশার জন্য একটি চুক্তিপত্র করলেও কানাডায় সড়ক দূর্ঘটনায় তার ছেলে নিবিড় কুমার মারাত্বক আহত হওয়ায় হয়তো তিনি আসতে পারছেন না। এরপরও এ আয়ো্জনে আরও আকর্ষণ থাকতে পারে বলে জানান ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব ও পৌর মেয়র মো.জিল্লুর রহমানস জুয়েল ।

Model Hospital

এদিকে সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক অজয় কুমার ভৌমিক বলেন,আমাদের এই কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৭৫জন নারী ও পুরুষ শিল্পীর সমন্বয়ে সমবেত জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান তার সাথে আরও ২৫জন নৃত্য শিল্পী নাচ পরিবেশন করবেন।

৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক চাঁদপুর কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস বলেন, আমাদের এ দুদিনের অনুষ্ঠান চাঁদপুর স্টেডিয়াম মাঠেই অনুষ্ঠিত হবে। এতে যারা রেজিস্ট্রেশন করেছেন ও আমন্ত্রিত অতিথি শুধু তারাই তা উপভোগ করতে পারবেন।

এ জন্য যথা সময়ে সকলকে পরিচয়পত্র বহন করে অনুষ্ঠানে আসার আহ্বান জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।