রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

নারীদের বড় হতে হবে বুদ্ধি ও জ্ঞান দিয়ে : চাঁদপুরের এডিসি বশির আহমেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫২ পিএম
নারীদের বড় হতে হবে বুদ্ধি ও জ্ঞান দিয়ে : চাঁদপুরের এডিসি বশির আহমেদ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০ফেব্রুয়ারী (সোমবার) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।

প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ বক্তব্যে বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার অংশ। নারীদের বড় হতে হবে বুদ্ধি ও জ্ঞান দিয়ে। আর সেই বুদ্ধি ও জ্ঞান অর্জন করতে হবে বই থেকে। জ্ঞান ও শিক্ষার সমন্বয়ে দেশের উন্নতি করতে হবে। জাতির ভাগ্যের পরিবর্তনও করতে হবে। শুধু ফেসবুকে আসক্ত হলেই চলবে না, সাথে সাথে জ্ঞান ও বুদ্ধিচর্চাও করতে হবে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগের কিন্তু ফেসবুক আইডি নাই। তাই তোমরাই ভাবতে হবে, তোমাদের ফেসবুক প্রয়োজন কিনা। আগামীর ভবিষ্যৎ তোমরা। তোমাদের সেভাবেই গড়ে উঠতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ও সংস্কৃতি বান্ধব। খেলাধূলা ও সাংস্কৃতিক এগুলো শিক্ষার অংশ। শিক্ষার পাশাপাশি খেলাধূলা চর্চা করতে হবে।

Model Hospital

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, করোনা ধকল কাটিয়ে আজকে আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে, এতে শিক্ষার্থীরা আনন্দিত। পুথিগত বিদ্যার পাশাপাশি খেলাধূলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম থাকতে হবে। তোমরাই আগামীর বাংলাদেশ। এ বিদ্যালয়ের পাবলিক পরীক্ষায় ফলাফল অনেক ভালো। তোমাদের এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

তিনি বলেন, এ বিদ্যালয়ের ফলাফল অনেক ভালো। এ বিদ্যালয়টি এ অঞ্চলে নারী শিক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠান আমাদের জন্য গর্বের। নারী শিক্ষার অগ্রগতির জন্য আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তোমাদের বিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষক ছিলেন মরহুম নাজমা মেডাম। তিনি সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ শামছুল আলম চিশতী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী প্রমুখ ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বিআরডিবি’র সাবেক কর্মকর্তা মোঃ সলেমান মুন্সি, জিলানী চিশতী কলেজের ইংরেজী প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্¦ার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউিনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, , দক্ষিন পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা কামাল চৌধুরী, সহকারি শিক্ষক মো: সিরাজুল ইসলাম, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম পাটওয়ারী, সিনিয়র শিক্ষিকা মোসাঃ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষক মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক মো: দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ কে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে সকাল ৯টায় বিদ্যালয় ক্যাম্পাসে যেমন খুশি তেমন সাজ পর্বের শুরু হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও যেমন খুশি তেমন সাজ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ শামছুল আলম চিশতী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব এম এ কুদ্দুস রোকনসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মোঃ শামছুল আলম চিশতীকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ এবং বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে জমিদাতা মোসাম্মৎ হোসনেয়ারা বেগমকে উপহার প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদকে বিদ্যালয়ের পক্ষ থেকে উপহার প্রদান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। অন্যান্য অতিথিবৃন্দগণকে উপহার প্রদান করেন প্রধান অতিথি চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।

জাতীয় সংগীত পরিবেশন ও অতিথিদের বেইজ পরিধান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।