রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫০ পিএম
মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মনিরুল ইসলাম মনির : স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা করে মেঘনা নদী থেকে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল বাবুর বাজার এলাকায় মানববন্ধন করেছে জনতা।

মঙ্গলবার (২১ ফেব্রয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার ষাটনল বাবুর বাজার এলাকায় মানববন্ধনে অবৈধ বালু উউত্তোলন বন্ধে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দেন ফুলচাঁন বর্মন, কাউসার, ইমাম হোসেন, জসিম উদ্দিন সরকার, শহীদ প্রধান, মিন্টু সরকার, বোরহান মেম্বার, নজরুল ইসলাম কাজল, আবু নাসের বেপারী, আবুল হোসেন খান, জগদ্বীশ বর্মন, জিসান ও হারুন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, মেঘনা নদীর ষাটনল ইউনিয়নের ষাটনল ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের বাধা উপেক্ষা দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হলেও প্রভাবশালী বালুদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কিছু করতে পারেনি। অব্যাহত বালু উত্তোলনে ওই ইউনিয়ন’সহ নদীর তীরের ১০ গ্রামের মানুষ নদীভাঙনের আতঙ্কে দিনযাপন করছে। দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধও হুমকির মধ্যে রয়েছে। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অনেকের বসতভিটা ও ফসলি জমি। ষাটনল পর্যটনসহ এ অঞ্চলের হাজারো কৃষকের জমি রক্ষায় বালু কাটা বন্ধ করতে হবে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান এ ব্যাপারে বলেন, মতলব উত্তর উপজেলা সীমানায় মেঘনা নদীতে কোন বালু মহাল নেই। পাশ্ববতী মুন্সিগঞ্জ জেলায় বালুমহাল রয়েছে। তারা সুযোগ মতো চাঁদপুর জেলা সীমানায় অবৈধভাবে প্রবেশ করে বালু কাটার চেষ্টা করে। প্রশাসন বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের অর্থদন্ড ও কারাদন্ডও দিয়েছে। চাঁদপুর জেলা সীমানায় বালু কাটার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।