শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাওয়ার এমভি বে ওয়ান ক্রুজের সময়সূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ১:৪৭ পিএম
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাওয়ার এমভি বে ওয়ান ক্রুজের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-সেন্টমার্টিন সাগর পথে আবারও ২৫ নভেম্বর থেকে সরাসরি যাত্রা শুরু করছে দেশের প্রথম বিলাসবহুল ক্রুজ শিপ ‘এমভি বে ওয়ান’। সপ্তাহে তিনদিন চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নং ঘাট থেকে রাত ১১ টায় বে ওয়ান ছেড়ে যাবে। রোববার ( ২১ নভেম্বর ) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ।

তিনি বলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার এই তিনদিন চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাবে জাহাজটি। এরপর সেন্টমার্টিন থেকে বেলা ১১ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তাই এবার বে ওয়ানের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, চট্টগ্রাম থেকে সরাসরি সেন্টমার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচলের দাবি দীর্ঘদিনের। কর্ণফুলী শিপ বিল্ডার্স (লি.) এর উদ্যোগ ও পরিচালনায় অবশেষে এই দাবি পূরণ হয়।

চট্টগ্রাম-সেন্টমার্টিন নৌ-রুটে সমুদ্রগামী বিলাসবহুল কোনো জাহাজের যাতায়াত এটাই প্রথম।

Model Hospital

আরও পড়ুন : সকালে গিয়ে বিকেলেই ফেরা যাবে কক্সবাজার থেকে

এমভি বেওয়ান’ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, বিলাসবহুল ক্রুজ শিপে ভাড়া বেড়েছে। চট্টগ্রাম-সেন্টমার্টিন আসা যাওয়ার ভাড়া বেড়ে হয়েছে-

১।ইকোনমি ক্লাস চেয়ার ( ডেক “ E & F ” ) ৪ হাজার টাকা,

২। বিজনেস ক্লাস চেয়ার ( ডেক “ D ” ) ৫ হাজার ৪০০ টাকা,

৩। বাঙ্কার বেড ( ডেক “ C ” ) ৮ হাজার টাকা,

৩। ওপেন ডেক ৬ হাজার ৫০০ টাকা,

৪। ভিআইপি প্রেসিডেনশিয়াল কেবিন ৪০ হাজার টাকা ( ২ জনের জন্য )। এ রকম ১৪ টি রুম আছে।

৫। প্রেসিডেনশিয়াল প্লাস কেবিনের ভাড়া ৬০ হাজার টাকা ( ৪ জনের জন্য )। এরকম ৪ টি রুম আছে।

৬। রয়্যাল কেবিন ৫৫ হাজার টাকা ( ২ জনের জন্য ) এরকম ২ টি রুম আছে।

৭। ফ্যামিলি বাঙ্কার কেবিন ৬০ হাজার টাকা ( ৪ জনের জন্য )। এরকম ১২ টি কেবিন আছে ।

৮। ভি আই পি কেবিনের ভাড়া ৬০ হাজার টাকা ( ২ জনের জন্য )। এরকম ৪ টি রুম আছে।

৯। দি ইম্পেরোর্স কেবিন ৬০ হাজার টাকা। থাকা যাবে ২ জন। এরকম ৬ টি রুম আছে।

এছাড়া ওয়ান ওয়ে ভাড়া ও ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে ইকোনোমি ক্লাস ২ হাজার ২০০ টাকা, বিজনেস ক্লাস ৩ হাজার টাকা, বাঙ্কার বেড ৪ হাজার ৪০০ টাকা ও ওপেন ডেক ৪ হাজার টাকা।

অপরদিকে ভিআইপি প্রেসিডেনশিয়াল কেবিন ২৮ হাজার টাকা, ভিআইপি প্রেসিডেনশিয়াল প্লাস কেবিন ৩৫ হাজার টাকা, রয়্যাল কেবিন ৩৩ হাজার টাকা, ফ্যামিলি বাঙ্কার কেবিন ৩৫ হাজার টাকা। ভিভিআইপি কেবিন ৩৫ হাজার টাকা ও দি ইম্পেরোর্স কেবিন ৩৫ হাজার টাকা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital