রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের সেনা সদস্য তুষার সড়ক দূর্ঘটনায় নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৪ পিএম
মতলব উত্তরের সেনা সদস্য তুষার সড়ক দূর্ঘটনায় নিহত

মতলব উত্তর ব্যুরো : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর ভুইয়া পেট্টোল পাম্প সংলগ্ন সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন সেনা সদস্য মো. মেহেদী হাসান তুষার এবং মারাত্মক আহত হন তুষাষের বোন জামাই রিয়াজ উদ্দিন।

২১শে ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা থেকে মতলব উত্তর উপজেলার মিলারচর নিজ বাড়িতে আসার সময় দূর্ঘটনাস্থলে একই পাশ থেকে আসা ট্রাকের চাপায় পিষ্ট হন মোটর সাইকেলে ২৫ বছর বয়সী তুষার ও তার বোন জামাই রিয়াজ উদ্দিন ছিলেন।

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নাধীন মিলারচর গ্রামের সাবেক সেনা কর্মকর্তা শামসুল হক এর একমাত্র ছেলে মেহেদী হাসার তুষারের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সদ্য বিবাহিত সেনা সদস্য তুষার এর মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি মতলবের মিলারচরে আনা হয়।

বুধবার বাদ আছর কলাকান্দা ইউনিয়নের মিলারচর নীলনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে তুষার এর জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৪ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন উপজেলা বিএনপি
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ সহায়তা ও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা এবং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারদের সমবেদনা জানিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের ছিদ্দিকি, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল মাসের ২৩ সেপ্টেম্বর সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।