বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজের বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৫ পিএম
জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজের বনভোজন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান 
নিজস্ব প্রতিনিধি : জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজের উদ্যেগে বনভোজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী শুক্রবার শাহরাস্তি উপজেলার  চিতোষী পূর্ব ইউনিয়নের পানচাইল জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজ চত্বরে মনোমুগ্ধকর পরিবেশে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠাতা ও চিতোষী ডিগ্রী কলেজ সভাপতি মোঃ  জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক আহসান হাবিবের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডে.এম আনোয়ার হোসেন, চিতোষী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ আজিজ মানিক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, স্বাগত বক্তব্য রাখেন, জাহাঙ্গীর মোহছেনা স্কুল এন্ড কলেজ অধক্ষ্য মাহবুবা তালুকদার।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মঈনুল ইসলাম কাজল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, শাহরাস্তি প্রেসক্লাব সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, উপজেলা কৃষি অফিস সংরক্ষণ অফিসার কৃষ্ণ চন্দ্র দাস প্রমুখ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা বক্তব্যে দিতে গিয়ে বলেন, হাজিগঞ্জ-শাহরাস্তি জাতীয় সংসদ নির্বাচনী এলাকার মাননীয় সংবাদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় আমাদের অভিভাবক হয়ে এলাকার জনগণের ভাগ্যেন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।
হাজিগঞ্জ-শাহরাস্তি উপজেলার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন কাজ আমাদের সংসদ সদস্য করে আসছেন। উভয় উপজেলার সকল উন্নয়ন কাজের পাশে দাঁড়ালে মনে হয় সংসদ সদস্য আমাদের ছায়া হয়ে পাশে আছেন। প্রত্যেকটি উন্নয়নে সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতি ছবি দেখা যাচ্ছে।
আগামী ২০২৪ সালের জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।