শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর টাইমসের ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১, ২:২৭ পিএম
চাঁদপুর টাইমসের ৮ম বর্ষ পদার্পণ উপলক্ষে দোয়া

নিজস্ব প্রতিনিধি : হাটি হাটি পা পা করে চাঁদপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস ৮ম বর্ষে পদার্পণ করলো। এ উপলক্ষে ১ ডিসেম্বর বুধবার বাদ আছর শহরের বেলভিউ হসপিটালের সামনে বাইতুল কাদের জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

‘সময়ের সাথেই থাকা’ এ স্লোগানকে ধারণ করে আজ থেকে ৭ বছর আগে চাঁদপুর টাইমস যাত্রা শুরু করে। মেধা-পরিশ্রম এবং পাঠকদের ভালোবাসায় চাঁদপুর টাইমস আজকে ৮ বছরে পদার্পণ করেছে। এ পথচলায় সত্য প্রকাশে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

চাঁদপুর টাইমসের সম্পাদক ও প্রকাশক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাও. আবদুল কাদের।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১ ডিসেম্বর চাঁদপুর টাইমস এর যাত্রা শুরু। তৎকালীন চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মো.ইসমাইল হোসেন মহোদয়কে আনুষ্ঠানিক অবহিতকরণ পত্রের মাধ্যমে টাইমসের যাত্রা শুরু হয়।

Model Hospital

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘নিউয়র্ক টাইমস’ এর নামের সাথে মিল রেখে অনলাইন পোর্টাল ‘চাঁদপুর টাইমস’ এর নামকরণ করা হয় এবং সংবাদের নেশায় মগ্ন একঝাঁক তরুণ সংবাদকর্মীর নিরন্তর প্রচেষ্টায় এটি আজ দায়িত্বশীলতার কাতারে এসে পৌঁছেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যমটির প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল পাঠক, শুভানুধ্যায়ী ও সংবাদ কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital