শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৬ পিএম
শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের সম্মাননা প্রদান
মো. মাসুদ রানা : শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাবরণ কারী, আইনি ও সার্বিক সহযোগীতা কারীদের-কে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার শাহরাস্তি পৌর শহরের ৮ নং ওয়ার্ডের পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজীর আয়োজনে তার বাড়িতে এটি অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মিয়াজি।তিনি বক্তব্য বলেন, বর্তমানে বিভিন্ন কায়দায় মামলা হামলা দিয়ে আমাদের দলীয় নেতৃবৃন্দের উপর  নির্যাতন চালানো হচ্ছে ।
আজ ওই নির্যাতনের শিকার নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মূলক বিভিন্ন রাজনৈতিক মামলায় কারাবরণ কারী, এবং আইনি সার্বিক সহযোগীতা কারীদের-কে এ সম্মাননা প্রদান করা হয়।
তিনি আরো বলেন অন্তত এ সম্মাননা ক্রেস্ট প্রাপ্তিতে দলীয় কর্মী সমর্থকরা উজ্জীবিত হবেন। এ অনুপ্রেরণায় আসন্ন রাজনৈতিক ময়দানে আন্দোলন সংগ্রামে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন।
এ সময় ক্রেস্ট গ্রহণকারী অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরিয়ার হক মজুমদার শিমুল কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক, নুরুল হক কেন্দ্রীয় ছাত্রদলের  সহ সম্পাদক, এড.কামাল হোসেন, এড.মাহবুব আলম, এড.সুমন মিয়া, এড.রোজি আক্তার, পৌরসভা যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন,পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, জাকেরুল ইসলাম খাঁন জুনু, কামরুল হাসান লিটন, মনির হোসেন, শামসুজ্জামান সর্দার, শ্রমিক নেতা বাচ্চু মিয়া, আমানুল্লাহ আমান, ফিরোজ মিয়া, মনির, শাহ আলম, শামীম, হাতেম মেম্বার, ইমাম হোসেন মেম্বার, রফিক মেম্বার, জিয়া, কাসেমকে এ সম্মান প্রদান করা হয়।
এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital