কচুয়া পালাখাল বাজারে ব্যবসায়ীর দোকানে তালা দেওয়ার অভিযোগ : আদালতে মামলা
স্টাফ রির্পোটার : কচুয়া উপজেলার পালাখাল বাজারে কাঁপড় ব্যবসায়ীকে জোরপূর্বক দোকান ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। পালাখাল বাজারের শহিদ বস্ত্র বিতানের স্বত্ত্বাধিকারী শহিদ মিয়া ২১ বছর যাবৎ দোকান ঘর নির্মান করে ওই বাজারে ব্যবসা পরিচালনা করে আসছে।

৪ ফেব্রুয়ারি শনিবার সেলিম ও রফিকুল ইসলাম দলবল নিয়ে অনধিকার দোকানে প্রবেশ করে ১০ লক্ষ কাটা চাঁদা দাবি করে,টাকা দিতে অপরগতা প্রকাশ করলে ক্যাশ বাক্সে রক্ষিত ৮০ হাজার টাকা নিয়ে যায় এবং শহিদকে এলোপাথারি ভাবে মারধর করে দোকানে তালা ঝুঁলিয়ে দেয়।

এঘটনায় মো.শহিদ মিয়া বাদী হয়ে মো.সেলিম ও রফিকুল ইসলামসহ ৪জনকে বিবাদী করে ১৬ ফেব্রুয়ারি চাঁদপুরে বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য যে,ইতিপূর্বে শহিদ মিয়া দখলে থাকিয়া ব্যবসা পরিচালনাকালে রফিকুল ইসলাম ০১/০৯/২০২০ সালে দুই বছরের জন্য ১নং খাস খতিয়ানভুক্ত ওই জায়গা সরকারি ভাবে লীজ নেয়। রফিকুল ইসলাম লীজ নেওয়ার পর মো.শহিদ মিয়া ওই সময় চাঁদপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়ের পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমাম হোসেনের কার্যালয়ে স্থানীয় বাজার ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে আপষ মিমাংশা হয়। আপষ মিমাংসার সিদ্ধান্ত হয় রফিকুল ইসলাম আর কখনো ওই দোকান ঘরের জায়গা নিজের বলে দাবি করতে পারবে না মর্মে আদালতে মিমাংসার কপি উপস্থাপন করেন।
এব্যাপারে রফিকুল ইসলাম জানান, আমার লীজ নেয়া দোকানে শহিদ ভাড়াটিয়া,সময়মতো ভাড়া পরিশোধ না করায় দোকালে তালা ঝুলিয়ে দিয়েছি। ভাড়াটিয়া দোকান থেকে আমি কোনো চাঁদা চাইনা ও তার ক্যাস থেকে টাকা নেওয়া হয়নি।








