শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পশু-পাখি পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব : নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪২ পিএম
পশু-পাখি পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব : নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : ‘পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন ’এই শ্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাণি সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল বলেন, দেশ আজ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে সকল বিষয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদ গুরুত্বপূর্র্ণ ভূমিকা রাখছে। যারা বেকার হিসেবে ঘোরাঘুরি করছেন, তারা পশু পাখি পালন করে সফলতা অর্জন করতে পারেন। যারা এসকল কাজে অংশ নিবে তাদের কে আমি নিজে সহায়তা করবো। তিনি আরো বলেন, প্রাণি পালন করে দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহিরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব।

Model Hospital

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রোল্টি এসোসিয়েশনের প্রচার সম্পাদক মাইনউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, সাংবাদিক আরাফাত আল আমিন, উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াজকুরনী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (অঃ দা) ডা. জাকির হোসেন।

উপজেলার বিভিন্ন খামারীরা বিভিন্ন জাতের গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, পাখিসহ মোট ৪০টি খামারী প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৫ ক্যাটাগরিতে ১৬ জনকে সার্টিফিকেট ও চেক দেওয়া হয়েছে।

নুরুল আমিন রুহুল বলেন, দেশকে এগিয়ে নিতে বেকাররা গাভী, ষাড় পালনে এগিয়ে এলে বেকারত্ব দূরীকরণ সম্ভব।
বক্তারা বলেন, যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে হলে পশু পালন ও খামার কার্যক্রমে আরো বেশি নিয়োজিত করতে হবে। বর্তমান সরকার মাংস ও দুধের উৎপাদনে বড় ধরনের সহায়তা করছে। দেশের খামারিদেরকে উৎসাহ প্রদানে নানা ধরনের সহায়তামূলক পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

দেশে আরো বেশি খামার গড়ে বেকার যুবসামজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করার জন্য বক্তারা আহ্বান জানান।

নুরুল আমিন রুহুল বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক জনগোষ্টির আর্থ সামাজিক উন্নয়নে নানামূখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তারই অংশ হিসাবে জাতীর জনক বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শেখ হাসিনার সরকার দেশের প্রাণী সম্পদ খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বিশেষ সহায়তা দিয়ে আসছে।

মহামারী করোনাকালীন সময়ে সরকার এই খাতে বিশেষ প্রনোদনা দিয়ে খামারিদের পাশে দাড়িয়েছে। সরকারের দেওয়া সহায়তা কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital