বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩০ পিএম
চাঁদপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন লি. সংলগ্ন নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

২৬ ফেব্রুয়ারি (রোববার) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

আগের সংবাদটি পড়ুন … মোহনপুর পর্যটনে পানিতে ডুবে ক্যামব্রিয়ান স্কুলের ১ ছাত্রের মৃত্যু : নিখোঁজ ১

তিনি বলেন, ২৩ ফেব্রুয়ারি মতলব উত্তর উপজেলার মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা নদীতে গোসল করতে নামে। এদের মধ্যে দশম শ্রেণির দু’শিক্ষার্থী সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক সকল ছাত্ররা মিলে ডুবে যাওয়া শাহরিয়ার ইশতিয়াক শামস (১৬)কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় সুস্মিত সাহা (১৬) নামে ওপর শিক্ষার্থী নিখোঁজ রয়।

Model Hospital

নিখোঁজ হওয়ার শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে চাঁদপুরের কোস্টগার্ড। তারই প্রেক্ষিতে ২৬ ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর সার্চ এন্ড রেসকিউ অপারেশন চালিয়ে সকাল সাড়ে ৮টায় মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী হতে সুম্মিত সাহা (১৬) এর মৃতদেহ উদ্ধার করে।

আগের সংবাদটি পড়ুন … দুইদিনেও উদ্ধার হয়নি মতলব উত্তরের মোহনপুর পর্যটনে নিখোঁজ হওয়া এক ছাত্রের

পরবর্তী কার্যক্রমের জন্য মৃতদেহটি মোহনপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে কোস্টগার্ডের ওই কর্মকতা নিশ্চিত করেন।

মোহনপুর নৌ পুলিশ স্টেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, নিহতের পিতার আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital