শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পাঁচশ’ কাঠ গাছ কেটে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৬ পিএম
পাঁচশ’ কাঠ গাছ কেটে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

মতলব উত্তর ব্যুরো : পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন প্রজাতির কাঠগাছ কেটে ফেলে শত্রুতার প্রতিশোধ নিয়েছে দুবৃত্তরা। কাঠ বাগানের ৪বছর বয়সি ৫শ’ গাছ কেটে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে। মতলব উত্তর উপজেলায় গজরা ইউনিয়নের খাগকান্দা গ্রামের ২১ ফেব্রুযারি রাতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, মতলব উত্তর উপজেলার খাগকান্দা এলাকার মোখলেছুর রহমান জনি সরকারের জমির কাঠের বাগানের গাছ রাতের আঁধারে কেটে ফেলে।

মোখলেছুর রহমান জনি সরকার বলেন, খাগকান্দা গ্রামের মৃত. আ. গফুর সরকারের ছেলে আবুল কাশেম, মৃত. কামাল সরকারের ছেলে নূরে আলম, আবুল কাশেমের ছেলে আল-আমিন প্রকাশ নাইম, মৃত. কামাল সরকারের ছেলে সাদ্দাম হোসেন’সহ ১০-১২জন রাতের আঁধারে আমার বাগানের ৫শ’ বিভিন্ন প্রজাতির কাঠ গাছ কেটে ফেলে। এতে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

তিনি আরো বলেন, অভিযুক্তরা আমাদের পুকুরের মাছ অজ্ঞাতনামা জেলেদের নিয়ে রাতের আঁদারে ধরে নিয়ে যায়। মাছ ধরার সময় হাতেনাতে ধরা পরার পর তাদের গ্রাম্য শালিশে জরিমানা করা হয়। এ নিয়ে তাদের সাথে বিরোধ হয়। এ বিরোধের জেরে তারা আমার বাগানের কাঠ গাছ কেটে ক্ষতিসাধন করে।

Model Hospital

এ ব্যাপারে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সবার অগোচরে দুর্বৃত্তরা কাজটি করায়, তাদের চিহ্নিত করা বেশ কষ্টসাধ্য। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital