শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রয়াত ৬ সাংবাদিকদের কবর জিয়ারত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৬ পিএম
শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রয়াত ৬ সাংবাদিকদের কবর জিয়ারত
শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর মোঃহেলাল উদ্দিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়াত সাংবাদিকদের কবর ও হযরত শাহরাস্তি (রাঃ) মাজার জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে সন্ধ্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
২৬ ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী প্রয়াত সাংবাদিক আব্দুর রশিদ, সৈয়দ শাহরিয়ার, মীর মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবুল খায়ের ও সাংবাদিক মোঃ জাকির হোসাইন খান এর কবর জিয়ারত করা হয়। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ নিহতদের পরিবারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাদ মাগরিব হযরত পীর শাহরাস্তি বাগদাদি (রাহঃ) মাজার শরীফ মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির কার্যক্রম শুরু করেন।
মিলাদ মাহফিলে প্রয়াত সাংবাদিকদের মাগফেরাত কামনা ও জান্নাতবাসী কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর মোঃহেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি সজল পাল, সদস্য ফয়েজ আহমেদ, মোঃ কামরুজ্জামান সেন্টু, মোঃ জামাল হোসেন, মোঃ মহিউদ্দিন,  রুহুল আমিনসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
-সংবাদ বিজ্ঞপ্তি

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital