শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৬ পিএম
হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা

সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে নগদ ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যানের বেড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর আলোকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জরিমানাপ্রাপ্তরা হলেন, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে জলিলুর রহমান মির্জা দুলাল, একই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আমির হোসেনের ছেলে শাহাদাত হোসেন, শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের হাসান আহম্মদের ছেলে রেজাউল করিম, একই উপজেলার রাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মাইনুদ্দিন ও কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. শরীফ।

Model Hospital

জানা গেছে, হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিন কৃষি মাঠে সাবেক ইউপি জলিলুর রহমান দুলাল মির্জার বেড়ীতে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কয়েকটি ভেকু মেশিন দিয়ে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে রোববার দিবাগত রাতে ওই বেড়িতে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।

এসময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে ভেকুর মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে এদিন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের জিম্মায় ভেকু মেশিনগুলো দিয়ে আসেন।

এরপর সোমবার সকাল ও বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাবেক ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলালকে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে নগদ ১ লাখ টাকা, ভেকু মেশিনের প্রতিনিধি মো. শরীফকে ৫০ হাজার, রেজাউল করিমকে ২ লাখ, মো. মাইনুদ্দিনকে ১ লাখ ও শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।

এসময় জরিমানাপ্রাপ্ত সবাইকে সর্তক করে দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital