শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দেশে অতীতের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো : চাঁদপুরে পুলিশ প্রধান

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৪৯ পিএম
দেশে অতীতের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো : চাঁদপুরে পুলিশ প্রধান
মাসুদ হোসেন : বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। সেই সাথে অতীতের চেয়ে বর্তমান পরিস্থিতি অনেক ভালো। এখন জঙ্গিবাদ, নারীর প্রতি সহিংসতা নেই। এমনকি দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। পুলিশও আগের চেয়ে অনেক সক্ষমতা অর্জন করেছে। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমিশন যে নির্দেশনা দেবে পুলিশ সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে আয়োজিত জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে পুলিশে নিয়োগ হচ্ছে। তাই আন্তর্জাতিক শান্তি মিশনে সুনাম কুড়িয়েছে বাংলাদেশ পুলিশ। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে নির্বাচন কমিশনারের অধীনে, এটা চূড়ান্ত। আর ঐ নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে আমরা তা পালন করতে প্রস্তুত আছি।
আইজিপি আরো বলেন, আমাদের দেশে যে প্রচলিত আইন আছে। সে আইনের আলোকেই আমরা প্রশিক্ষণ গ্রহণ করে থাকি। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং আমাদের অভিজ্ঞতা থেকে ইতিপূর্বেও কিন্তু আইন-শৃঙ্খলাজনিত বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। অতএব আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলাতেও আমরা সক্ষম এবং এ বিষয়ে আমাদের নিজের ওপর আস্থা ও প্রস্তুতি রয়েছে।
এ সময় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডা. তৈয়্যবা মুসাররাত চৌধুরী, এডিশনাল আইজি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পরে আইজিপি জেলা পুলিশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
চাঁদপুর পুলিশ সুপার মিলন মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুনাক চাঁদপুরের সভানেত্রী ডা. আফসানা শর্মি। অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিতি ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital