শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩৮ পিএম
হাজীগঞ্জ দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার : হাজীগঞ্জে দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সদস্যদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসার ওবায়েদুর রহমান হাজীগঞ্জে দ্বাদশ গ্রাম ইউনিয়ন পরিষদ প্রার্থীদের মধ্যে প্রতীক প্রদান করেন।
প্রতীক নিতে আসা চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী হলেন, মো. খোরশেদ আলম বকাউল (নৌকা), আবু তাহের (স্বতন্ত্র) মোটরসাইকেল, মিজানুর রহমান ( স্বতন্ত্র ) আনারস, কে এম রাসেল (স্বতন্ত) টেলিফোন, আনোয়ারুল ইসলাম (স্বতন্ত্র) চশমা, হেলাল উদ্দিন (স্বতন্ত্র) ঘোড়া।

সংরক্ষিত মহিলা ১,২,৩ নং ওয়াডে ৫ জন প্রার্থী তার হলেন, জোসনা বেগম (মাইক), তানজিনা বেগম (বই), মমতাজ বেগম (সূর্যমূখী ফুল), মর্জিনা আক্তার (তালগাছ), রৌওশন আরা (হেলিকপ্টার)।

সংরক্ষিত মহিলা ৪,৫,৬, নং ওয়াডে, ৪ জন প্রার্থী তারা হলেন, কুহিনূর বেগম (বই), ফরিদা ইয়াছমিন ( হেলিকপ্টার), মনি (কলম) , সালমা আক্তার (মাইক)। সংরক্ষিত মহিলা ৭,৮,৯, নং ওয়াডে ৩ জন প্রার্থী হলেন, ছালমা বেগম (কলম), জান্নাতুল ফেরদৌসী (মাইক), মরিয়ম বেগম (সূর্যমূখী ফুল)।

Model Hospital

সাধারণ সদস্য পদে পুরুষ ১ নং ওয়াডে ২ জন প্রার্থী ইউছুফ পাটওয়ারী (ফুটবল) ও খলিল (তালা)। ২ নং ওয়াডে ৩ জন, মুকসুদ আলী (ফুটবল), মো. আওয়াল (মোরগ), জিসান উদ্দিন (বৈদ্যুতিক পাখা)। ৩ নং ওয়াডে ৫ জন তারা হলেন, মহসিন (টিউবওয়েল), আইয়ুব আলী (মোরগ), এরশাদ (ফুটবল), জসিম প্রধানীয়া (বৈদ্যুতিক পাখা), সেলিম বেপারী (তালা)। ৪ নং ওয়াডে প্রার্থী ৪ জন তারা হলেন, আজিজুল হাকিম (ফুটবল), আব্দুল মালেক (মোরগ), মোশাররফ হোসেন (আপেল), ইসমাইল হোসেন (তালা)। ৫ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৩ জন প্রার্থী হলেন, আব্দুল হান্নান (মোরগ), শাহআলম (ঘুড়ি), হেলাল (ফুটবল)। ৬ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৪ জন তারা হলেন, নজরুল (টিউবওয়েল), মোখলেছুর রহমান (তালা), নূরে আলম (মোরগ), বিল্লাল প্রধানীয়া (ফুটবল)। ৭ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৪ জন প্রার্থী তারা হলেন, জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা), ফখরুল ( মোরগ), বিল্লাল হোসেন প্রধানীয়া (তালা), হানিফ হোসেন (ফুটবল)। ৮ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৩ জন তারা হলেন, কবির হোসেন( ফুটবল), শাহজালাল ( মোরগ), সিরাজুল ইসলাম (টিউবওয়েল)। ৯ নং ওয়াডে সাধারণ সদস্য পদে ৫ জন তারা হলেন, কাদির হোসেন (ফুটবল), মান্নান প্রধানীয়া (আপেল), আলমগীর হোসেন (তালা), জহির হোসেন (মোরগ) ও মিজানুর রহমান ( টিউবওয়েল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রসঙ্গত, আগামী ১৬ মার্চ দ্বাদশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়বেন তারা। তবে প্রতীক পাওয়ার পর মিছিল আর হাতে তালি দিয়ে প্রার্থীদের কর্মী সমর্থকরা উল্ল্যাস করতে দেখা যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital