শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে আদুরভিটি মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪০ পিএম
মতলবে আদুরভিটি মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বৃহত্তর আদুরভিটি কর্তৃক আয়োজিত প্রথম আসর মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে আদুরভিটি লস্কর স্টেডিয়ামে তিমরুল হাসান রাব্বি লস্করের সৌজন্যে মাদকমুক্ত এলইডি টিভি কাপ শর্ট পিছ ক্রিকেট টুর্নামেন্টের আদুরভিটি ইয়ংম্যানস ক্লাব বনাম বসুন্ধরা এলপি গ্যাস বালুচর প্রতিদ্বন্দ্বিতা করেন।

আদুরভিটি ইয়ংম্যানস ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান লস্কর, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, ইব্রাহিম লস্কর, মো. বাদল ঢালী, ওসমান মুফতি, ইয়াছিন খান, মুকুল খান, নুর নবী খান’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Model Hospital

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন, সানাউল্লা বেপারী, লিটন প্রধান, সাইদুল ইসলাম লিটন ঢালী। খেলা পরিচালনা করেন, কাকন মন্ডল, নূরে আলম নিঝুম, শাকিল লস্কর, বাপ্পি লস্কর, জামান আখন্দ, রিফাত লস্কর। ধারা ভাষ্য দেন, লোকমান হোসেন সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital