বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মনোয়ারখাদী কোল্ডস্টোরেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৩:০৮ পিএম
মনোয়ারখাদী কোল্ডস্টোরেজে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সজীব খান : বীজ আলু সংরক্ষনের লক্ষ্যে বাবুরহাট বিসিক শিল্প নগরির মনোয়ারখাদী কোল্ডস্টোরেজ বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোয়ারখাদী কোল্ডস্টোরের ম্যানেজার রুহুল আমিন ছিদ্দিক।

এ সময় ডিলার, কৃষক, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার বেলা ১১টায় কোল্ডস্টোরের ভেতরে চলতি বছলের বীজ ও লোকাল আলু সংরক্ষনের জন্য তারা মিলাদ দোয়া আয়োজন করেন। মিলাদ ও দোয়ানুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোয়ারখাদী কোল্ডস্টোরের ম্যানেজার রুহুল আমিন ছিদ্দিক।

Model Hospital

এ সময় ডিলার, কৃষক, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাবুরহাট মনোয়াখাদী কোল্ডস্টোর প্রতি বছর আলু সংরক্ষনের জন্য বার্ষিক মিলাদ ও দোয়ার আয়োজন করে থাকেন। মিলাদ ও দোয়ানুষ্ঠানে মনোয়ারখাদী কোল্ডস্টোরের মানিক কবির চৌধুরীসহ তার পরিবারের সবার সুস্থ্যতা কামনা করেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।