বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কর আদায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে মনির হোসেনকে সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ২:৪৬ পিএম
শাহরাস্তিতে কর আদায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে মনির হোসেনকে সম্মাননা প্রদান
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়ে জুলাই-ডিসেম্বর ২০২২  সালের শ্রেষ্ঠত্ব অর্জনে ভুমি উপ-সহকারী কর্মকর্তা মো. মনির হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার ১ মার্চ দুপুরে শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আয়োজনে এটি প্রদান করা হয়।
ওইসময় শাহরাস্তি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (অ:দা:) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে মেহের দক্ষিণ ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. মনির হোসেনকে এ সম্মাননার স্মারকের ক্রেস্ট হাতে তুলে দেন।
এ সময় অত্র কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সম্মাননায় ভূষিত হয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মনির হোসেন বলেন, যে কোন কর্মের স্বীকৃতির পুরস্কার কর্মক্ষেত্রে কাজের অনুপ্রেরণা বৃদ্ধি করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital