বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে মডার্ন শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৪:০৪ পিএম
চাঁদপুরে মডার্ন শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুর পৌরসভার ব্যাংক কলোনি মডার্ণ শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২ মার্চ বৃহস্পতিবার সকালে মর্ডাণ শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পূর্বে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম।

মডার্ণ শিশু একাডেমীর অধ্যক্ষ ওমর ফারুক এর পরিচালনায় ও উপাধ্যক্ষ মঞ্জউমআ হকের সার্বিক তত্ত্বাবধানে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এছাড়াও প্রাক্তণ শিক্ষার্থী, অভিভাবক গন অংশ নেন।
ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছিল বালক, বালিকাদের চকলেট দৌড়, মার্বেল কুড়ানো, ভারসাম্য দৌড়, পোষাক পড়া,এক পায়ে দৌড়ানো,চামচের মধ্যে মার বেল রেখে দৌড়ানো, সুঁই সুতা গাঁথা,দড়ি লাফ, হাঁড়ি ভাঙ্গা, বল নিক্ষেপ সহ আরো অনেক কিছু।

Model Hospital

প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল বেলুন ফুটানো, বালিস পাচ করা।
বিকেলে একাডিমীর বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল হাই, প্রধান আলোচক সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কি:গা: এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্ল্যাহ ইউসুফী, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর সদর উপজেলা কি: গা: এসোসিয়েশনের সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু,অভিভাবক সদস্য মোঃ মামুনুর রশিদপ্রমুখ।

এসময় শিক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমীর সিনিয়র শিক্ষক মোঃ কামাল হোসেন,ফাহিমা আক্তার,জেছমিন আক্তার, নাজমুল ইসলাম,শাহানারা আক্তার, তাহমিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস মিলি, শাহাজান পারভিন সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।