বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে যুবকের আত্যহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১:০৬ পিএম
চাঁদপুরে ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে যুবকের আত্যহত্যা

বিশেষ প্রতিনিধি : চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস মেইল ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্র্রহত্যা করেছে অজ্ঞাত (২৮) নামক এক যুবক।

ঘটনাটি ঘটেছে, শুক্রবার(৩ ফেব্রুয়ারী) দুপুর অনুমান পৌনে ৩টায় চাঁদপুর-লাকসাম রেলপথের শহরের ওয়ারলেছ বিশ্বরোড নামক স্থানের রেল গেইট রেল লাইনে।

যুবকের প্যান্টের পকেটে একটি মোবাইল,২টি সিমকার্ড ও মানিব্যাগ ছিল। তার শরীরের হাত, পা’ ট্রেনে কাটা পড়ে কয়েক খন্ড হয়ে গেছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এ ঘটনাটি প্রত্যাক্ষদর্শী রেলের গেইটম্যান মো: সহিদ মজুমদার জানান, সে ট্রেনটি চাঁদপুর থেকে লাকসামের দিকে আসতে দেখে তার দায়িত্ব হিসেবে সবুজ ফ্লাগ উড়িয়ে দাড়িয়ে ছিল। এ সময় হঠাৎ দেখতে পায়, কালো প্যান্ট ও চেক ফুলসাট পরিহিত অনুমান ২৮ বছরের এক যুবক ট্রেনটি বিশ্বরোড এলাকা অতিক্রম কালে সে ট্রনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্র্রহত্যা করে। তাৎক্ষনিক তিনি এ বিষয়টি তার কর্তৃপক্ষকে অবহিত করেছে।

Model Hospital

জানা গেছে, প্রতিদিনের মত চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর স্টেশন থেকে ছেড়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। ট্রেনটি চাঁদপুর-লাকসাম রেলপথের ওয়ারলেছ বিশ্বরোড নামক স্থানে আসলে হঠাৎ অজ্ঞাত নামক যুবক ট্রেনের নীচে ঝাঁপিয়ে পড়ে আত্র্রহত্যা করে। এ ঘটনার পর-পর চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরাদ উল্লাহ্ বাহারসহ রেলওয়ে থানার সেকেন্ড অফিসার মো: মিরাজ হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে খন্ডবিখন্ড হয়ে যাওয়া লাশের টুকরো গুলো উদ্বার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরাদ উল্লাহ্ বাহার জানান, ঘটনাস্থল থেকে কয়েক টুকরো হয়ে যাওয়া অজ্ঞাত নামক যুবকের লাশ উদ্বার করে রেলওয়ে থানার নিয়ে আসা হয়েছে। এ বিষয়টি পিবিআইকে জানানো হয়েছে। তারা হাতের আঙ্গলের ছাপ নিয়ে পরিচয় জানার চেস্টা করবে। লাশ ময়না তদন্ত শেষে পরিচয় না’মিললে আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে রেলওয়ে থানার একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital