বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রবিবার মতলবে বাৎসরিক মাহফিলে আসছেন মুফতি মুস্তাকুন্নবী কাসেমী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৪:০৬ পিএম
রবিবার মতলবে বাৎসরিক মাহফিলে আসছেন মুফতি মুস্তাকুন্নবী কাসেমী
মাসুদ হোসেন : মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ করবন্দে বাৎসরিক মাহফিল ৫ মার্চ রবিবার।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে আসছেন মাদ্রাসায়ে ইসলামীয়া দারুল উলূম সুধন্যপুর কুমিল্লার মহাপরিচালক হাকিমূন নফস আল্লামা মুফতি মুস্তাকুন্নবী কাসেমী (দা.বা)। তিনি আজ দক্ষিণ করবন্দ বক্তার পাটওয়ারী বাড়ী জামে মসজিদ, ঈদগাহ ও এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন খুলনা সেনহাটি যাকারিয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি আবদুল মান্নান উসমানী, রালদিয়া জামে মসজিদের খতিব হাফিজুর রহমান চাঁদপুরী, রাজাগাঁও ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হাফেজ আব্দুর রহিম।
এছাড়াও দেশ বরেণ্য আরো ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজী, ঢাকা টাইলস হাউজের সত্ত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম খান, চাঁদপুর জজ কোর্ট এর এ্যাডভোকেট মোঃ মনির হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোশাররফ হোসেন অপু।
উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে আমল ও দু’জাহানের সাওয়াব হাসিলের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি মোঃ ইউসুফ পাটওয়ারী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital