শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বাস্থ্যসেবায় নানাবিধ উদ্যোগ নিয়েছেন : শফিকুর রহমান এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১:৫১ পিএম
প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বাস্থ্যসেবায় নানাবিধ উদ্যোগ নিয়েছেন : শফিকুর রহমান এমপি

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রনালয়ধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

৫ মার্চ রোববার দুপুরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উক্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেন, ক্যান্সার, থ্যালাসেমিয়াসহ দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকতে হলে আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। আমাদের দেশের মানুষ নিজেদের স্বাস্থ্য বিষয়ে সর্বদা উদাসিন থাকেন বলেই আমরা এসব কঠিন রোগে সহজেই আক্রান্ত হই।

Model Hospital

এছাড়া আগে এক সময় ক্যান্সারের কোন চিকিৎসা নেই বললেও বর্তমানে চিকিৎসা রয়েছে। এরজন্য প্রয়োজন নিয়ম মেনে চলা। মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানাবিধ উদ্যোগ নিয়েছেন, যার মধ্যে একটি হলো অস্বচ্ছল পরিবারদের সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে আর্থিক সহযোগিতা করা।

এছাড়া প্রতিটি জেলায় আধুণিক চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন। উপজেলা পর্যায়েও বিভিন্ন দুরারোগ্য ব্যাধির চিকিৎসা হয়ত দ্রুত চালু হবে। আওয়ামীলীগ সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামে গ্রামে চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।

আগামীদিনেও যাতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে পারে এইজন্য শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আসতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পারলেই তা সম্ভব হবে। কারণ অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিটি সেক্টরের অভাবনীয় উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বে সম্ভব হয়েছে, আগামীতেও হবে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) আজিজুনন্নাহার, ওসি আবদুল মান্নান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, আ’লীগ নেতা জি. এম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, আলাউদ্দিন ভূঁইয়া, শরীফ হোসেন খান প্রমুখ।

আলোচনা শেষে ১৯জন ব্যক্তির মাঝে ৫০ হাজার করে অনুদানের চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital