বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে রেদওয়ান খান বোরহানের কুশল বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৫:২১ পিএম
চাঁদপুরে রেদওয়ান খান বোরহানের কুশল বিনিময়
গাজী মোঃ মহসিন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে প্রচার প্রচারণা, কুশল বিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা মৎসজীবি লীগের সভাপতি, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদোয়ান খান বোরহান।
রবিবার (৫ ই মার্চ ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর শহরেরে কালীবাড়ি, বাবুরহাট বাজার ও আশিকাটি চাঁদখার বাজার এলাকায় এ গণসংযোগ চালান তিনি। এসময় উক্ত এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন রেদওয়ান খান বোরহান।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব রেদওয়ান খান বোরহান কুশল বিনিময়কালে বলেন, আমি আপনাদেরই সন্তান। আমি বিগতদিনে আপনাদের পাশে থেকেছি, আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। করোনাকালীন সময়ে প্রায় অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করেছি। তাই আমি চাঁদপুর-৩ (সদর-হাইমচর) মানুষের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আরো সামনে এগিয়ে যেতে উৎসাহ পাবো।
তিনি আরো বলেন, জেলার সবচেয়ে বড় এলাকা ও বেশি ভোটার নিয়ে গঠিত এ আসনে প্রতিদ্বন্ধিতা করতে এমন ব্যক্তি হতে হবে যিনি মাঠে ময়দানে সব সময় থাকেন। নেতাকর্মীরা যাকে সুখে-দুঃখে কাছে পান, যারা মাঠে ময়দানের সমস্যা বোঝেন। এ ছাড়া এ আসনটি চাঁদপুর সদর উপজেলা ছাড়াও হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে যিনিই ভবিষ্যতে এমপি হবেন তাকে উন্নয়ন বরাদ্দ সেভাবে দ্বিগুণ আদায় করার মতো চিন্তা ও যোগ্যতা থাকতে হবে। আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী। অতীতের ন্যায় আগামীতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বিকালে চাঁদপুর ঐতিহাসিক বেগম মসজিদ বাদ আছর নামাজ আদায় শেষে চাঁদপুর পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল এর পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা মরহুম মোঃ লুৎফুর রহমানের জানাযার নামাজে অংশগ্রহণ করেন এখন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও তিনি আশিকাটি চাঁদখার বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং উপস্থিত মুসল্লীদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন। উক্ত কার্যক্রমে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
শোক প্রকাশঃ চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের শিক্ষা মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল এর পিতা সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এছাড়াও তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক তার পরিবার যেন কাঠিয়ে উঠতে পারে ও ধৈর্য ধারণ করতে পারে সে জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital