সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৮:৪৬ পিএম
মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

হাসপাতালে দালালদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বেলা ১২ টায় অভিযানে পাঁচ দালালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সরেজমিনে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে উপজেলা সদরের বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়ে ওঠা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে নিয়োগকৃত মহিলা দালালদের উৎপাতে চিকিৎসা সেবা নিতে আসা বিভিন্ন অঞ্চলের রোগীরা অতিষ্ঠ হয়ে পড়ছে। দালালদের এমন উৎপাত বন্ধে বৃহস্পতিবার আকস্মিকভাবে দালাল বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হরযত শাহ জালাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের দুজন, পপুলার মেডিকেল সেন্টারের একজন, নোভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের একজনসহ অপরজনকে আটক করা হয়। আটককৃত মহিলাদের বিরুদ্ধে হাসপাতালে দালালি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করেন।

Model Hospital

ভ্রাম্যমাণ আদালতে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ প্রদান করতে ব্যর্থ হলে আটককৃতদের থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা জরিমানার অর্থ পরিশোধ করে তাদের ছাড়িয়ে আনেন।

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল, আবাসিক মেডিকেল অফিসার রাজিব কিশোর বণিক, মেডিকেল অফিসার ডাঃ মোশারফ হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর খোরশেদ আলম সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে দালাল বিরোধী অভিযান পরিচালনার সময় অনেক দালালরা আত্মগোপনে চলে যায়। সরকারি হাসপাতাল সড়কে একাধিক ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়ে ওঠা প্যাথলজির মালিকরা এ সকল দালাল নিয়োগ করে থাকেন। তাদের কারণে রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেই সাথে হাসপাতালের কতিপয় ডাক্তাররাও নিজেদের পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠান বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য। মাঝে মাঝে রোগী টানাটানি নিয়ে দালালদের মধ্যে হাতাহাতির ঘটনাও হয়ে থাকে বলে জানান স্থানীয়রা।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।