শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কমলাপুর ইউনাইটেড মডেল হাই স্কুলে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৩:৪৮ পিএম
কমলাপুর ইউনাইটেড মডেল হাই স্কুলে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়নের কমলাপুর ইউনাইটেড মডেল হাই স্কুলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে ৭ই মার্চের ভাষণ প্রদান প্রতিযোগীতার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

৬ মার্চ স্কুলের হল রুমে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগীতায় বাছাইকৃত ১৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩ জন শিক্ষার্থীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে বিজয়ী ঘোষণা করেন বিচারকবৃন্দ।

প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী মাইশা নূর, দ্বিতীয় স্থান অর্জন করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী শাহিন শেখ এবং তৃতীয় স্থান অর্জন করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাহিদা আক্তার।

Model Hospital

এর পর পুস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক এম ফরিদুল ইসলাম উকিল উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারি শিক্ষক মহসিন আলম, সহকারি শিক্ষক আরিফুল ইসলাম, সহকারি শিক্ষক মিঠুন চন্দ্র ত্রিপুরা, সহকারি শিক্ষক ফিরোজা আক্তার, সহকারি শিক্ষক আয়েশা ছিদ্দিকা, সহকারি শিক্ষক আয়েশা বেগম, সহকারি শিক্ষক নাছরিন আক্তার প্রমূখ।

প্রতিযোগীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ প্রদান করেন।

এসময় প্রতিযোগীদের মধ্যে এক অনন্য অনুভুতির সৃষ্টি হয় বলে জানা যায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital