বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

অলিপুর উচ্চ বিদ্যালযের ক্রীড়া সাংস্কৃতিকর পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৪:৪২ পিএম
অলিপুর উচ্চ বিদ্যালযের ক্রীড়া সাংস্কৃতিকর পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলার অলিপুর উচ্চ বিদয়ালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান। বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক সাইদুর রহমানের পরিচালনায় আরো বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের, প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার আতাউর রহমানের সহধর্মীনী নাজমা বেগম, দাতা সদস্য আবুল বাশার বাবু, কো-অপ সদস্য নাজমুল হক, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার উল্লাহ, অলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদ, স্থানীয় ইউপি সদস্য মো. জনি শিকদার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিকার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ক্রীড়া ও সাংস্কৃতি মানুষের মৌলিক চাহিদা। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।

খেলাধুলা না করলে মানুষের মনের বিকাশ ঘটে না। তারা আরো বলেন, অলিপুর উচ্চ বিদ্যলয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে আসছে।

Model Hospital

এবারও অন্যান্য বছরের মতো ভালো ফলাফল করছে। এবছর এসএসসিতে ৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। আশা করি আগামীতে আরো ভালো ফলাফল করবে, ইনশাআল্লাহ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।