শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী কলেজের প্রবেশ মুখের সম্মুখ রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৪:২৮ পিএম
জিলানী চিশতী কলেজের প্রবেশ মুখের সম্মুখ রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন

প্রিয় চাঁদপুর রির্পোটঃ চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের প্রবেশ মুখের সম্মুখ রাস্তা’র সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

৭মার্চ (মঙ্গলবার) বেলা ১২টায় কলেজ প্রাঙ্গনে কলেজের প্রবেশ মুখের সম্মুখ রাস্তা’র সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় কলেজের প্রবেশ মুখের সম্মুখ রাস্তা’র সিসি ঢালাই কাজের উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন এ রাস্তাটি হচ্ছে। এ রাস্তাটি হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত করতে কোন সমস্যা হবেনা। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। আমাদের এ কলেজ সহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। এজন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে। আমি আরো ধন্যবাদ জানাই চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: গোলাম সারওয়ার, সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, মো: জিয়াউর রহমান, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মো: হানিফ মিয়া, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, কলেজের প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: হাবিবুর রহমান, প্রভাষক মোঃ মাহবুবুর রহমান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার ও ৬নং মৈশাদী ইউপি ছাত্রলীগের সেক্রেটারী মো: ইকবাল হোসেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, শাহমাহমুদপুর ইউপি ছাত্রলীগ নেতা মো: ফারুক মিজি সহ অন্যান্যরা।

এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital