বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র নারী দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১:৪৮ পিএম
চাঁদপুরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র নারী দিবস পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী : প্রতি মাসেই নারীদের সম্মানে এবং নারীদের উন্নয়নে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুরের সরকার নিবন্ধিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা”। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “আমরা নহে দেবী নহে সামান্য নারী আমরা নারী আমরা পারি আমরাই বিজয়ী” শিরোনামে মতবিনিময় ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (৮ই মার্চ) সকাল ১১ টায় বিজয়ী এর কার্যালয়ে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানসহ নারী উদ্যোক্তারা কেককেটে  নারী দিবস উদযাপন করে। নারীদের উন্নয়ন, অগ্রগতি, সক্ষমতা, সুস্থতা এবং তাদেরকে উৎসাহিত করতে দীর্ঘ তিন বছর ধরে কাজ করে যাচ্ছে বিজয়ী প্ল্যাটফর্মটি।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেন আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। এ বছর বিশ্ব নারী দিবস  প্রতিপাদ্য হল-ডিজাইন প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন। বিশ্ব নারী দিবসের যথার্থতা অর্জন করতে আমার একান্ত মতামত হল- নারী ও পুরুষের মধ্যে প্রতিযোগিতা বা বৈরি থাকলে চলবে না; একে অন্যের সহযোগী হতে হবে।

পুরুষকে নারীর প্রতি সংবেদনশীল ও শ্রদ্ধাশীল হতে হবে। নারীকে পুরুষের চেয়ে ‘দুর্বল ও অধম’ ভাবার একটি চর্চা পুরুষতান্ত্রিক সমাজে রয়েছে; এর বদল দরকার। পুরুষ কেবল প্রেমেই নারীর কাছে আত্মসমর্পণ করে, এ ছাড়া অন্যকিছুতে নয়; জীবনে নয়, কর্মে নয়। কিন্তু পরিবারে-সমাজে-রাষ্ট্রে নারীর তুলনাতীত ভূমিকা বা অবদানের কথা স্বীকার করা উচিৎ। নারীর কাছে শুধু প্রেমে নয়, শ্রদ্ধায়ও নতজানু হওয়া চাই। এই বোধ যেদিন পুরুষের হবে, সমাজের হবে, সেদিন সমাজ বদলাবে- এর আগে নয়। এজন্য আমাদের সবাইকে নিজেদের প্রথাগত ও অনুদার মানসিকতা বদলাতে হবে। আর এজন্য সবার আগে দরকার এ বিষয়ে সচেতনতা; হোক না তা নারী দিবসকে কেন্দ্র করেই এই সচেতনতার শুরুটা।

Model Hospital

সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরীর সহধর্মিনী, কুশিকাটার ব্যবস্থাপনা পরিচালক নুসরাত তানিয়াকে নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা তুলে দেন বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।

এ সময় উপস্থিত ছিলেন মডারেটর রিংকি হাওলাদার, উম্মেহানী, মাহমুদা আক্তার,  তাসলিমা মুক্তার, শিউলি আক্তার, মেহজাবিন ঝুমুর, মুন্নি আলিসা, মুক্তা আক্তার, মরিয়ম আক্তার, জান্নাত আক্তার নিলি, মিনা আক্তার, রিনা আক্তার, শান্তা আক্তার, সামিয়া খান, নুসরাত জাহান, অনুরাধা দাসসহ বিজয়ী এর সদস্যগন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।