বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে চাঁদপুর প্রেসক্লাবের অভিনন্দন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২:৪৯ পিএম
শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে চাঁদপুর প্রেসক্লাবের অভিনন্দন

শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল-ইমরান শোভনসহ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান।

শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির কর্মকাণ্ডে প্রকৃত সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম গতিশীল ও সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

-সংবাদ বিজ্ঞপ্তি

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।