বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাজু দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৯:০৪ পিএম
চাঁদপুর সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাজু দিবস পালন

ইলিশের বাড়ি বলে খ্যাত চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে শুক্রবার (০৩ ডিসেম্বর) সকাল এগারটায় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এর নেতৃত্বে কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে কলেজ আঙ্গিনায় শহীদ জিয়াউর রহমান রাজু পাটোয়ারীর ৩১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

চাঁদপুর জেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ, শহীদ রাজু স্মৃতি সংসদ এবং নব্বই’র গণআন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতৃবৃন্দ শহীদ রাজুর সমাধিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন।

এ সময় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী জালাল উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর বাহার, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন খান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আল-আমিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘‘আমরা গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি এই গণতন্ত্রকামী বীরসেনাকে। ’৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজুর আত্মদানের ফলে প্রতিষ্ঠিত হয়েছে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ। রাজুর এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।’’

Model Hospital

তিনি আরও বলেন, শহীদ রাজু চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিল, তিনি আমাদের অহংকার। আমরা রাজু তোরণ নির্মাণ করেছি, রাজু ভবন করেছি এবং ভবিষ্যতেও আমাদের আরও কিছু চিন্তা ভাবনা আছে। শহীদ রাজুর সমাধিতে ফাতেহা পাঠ এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital