বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জামায়াতের আমিরসহ ১৪ নেতাকর্মী জেলহাজতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৩:৫৭ পিএম
শাহরাস্তিতে জামায়াতের আমিরসহ ১৪ নেতাকর্মী জেলহাজতে
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে পুলিশের অভিযানে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা আমির সহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির সূচীপাড়া বাজারস্থ নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে অভিযুক্তদের  আটক করা হয়। শুক্রবার আটককৃতদের চাঁদপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়,ওই রাতে  শাহরাস্তি মডেল থানার এসআই (নিঃ)মোঃ জুলফিকার সঙ্গীয় ফোর্স সহ একদল পুলিশ পৌর শহরের দোয়াভাঙ্গা এলাকায় ডিউটিরত অবস্থায় জামাতের ইসলামীর একটি  বৈঠকের কথা গোপন সূত্র জানতে পারে। পরে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে ওই এলাকায় এসআই নিঃ মোঃ জুলফিকার আলী, এসআই নিঃ জনি কান্তি দে, এসআই  নিঃ কিশোর বড়ুয়া, এএসআই নিঃআমির হোসাইন সঙ্গীয় ফোর্স একটি অভিযান পরিচালনা করে।
এতে বৈঠকরত অবস্থায় উপজেলা জামায়াতের আমির চিতোষী পূর্ব ইউপির কয়েল বাড়ীর মৃত দেলোয়ার হোসেনের পুত্র মোঃ মোস্তফা কামাল, কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার  বালিয়া ভূঁইয়া বাড়ির আব্দুর রহিম মিয়ার পুত্র হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান ৪৩, শাহরাস্তি উপজেলার লাকামতা মৌলভী বাড়ীর মৃত আনোয়ার হোসেনের পুত্র জালাল হোসেন ৩০, একই গ্রামের জমাদ্দার বাড়ির আব্দুল মতিনের পুত্র হাফেজ আক্তার হোসেন ৩০, সূচীপাড়া গ্রামের শফিক স্যারের বাড়ী সফিকুল ইসলামের পুত্র সামছুল  আরেফিন ৩৩, একই গ্রামের ভূঁইয়া বাড়ীর মৃত জুনাব আলীর পুত্র মোঃ সোহরাব হোসেন ৪৬, পোদ্দার বাড়ী মৃত হাবিবউল্লাহর পুত্র আক্তার হোসেন ৪৬, ওই গ্রামের দিঘীর পাড়ের শামসুদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম ৪৮,দৈয়ারা একাতড়ী গ্রামের মাওলানা সাহেবের বাড়ীর-মৃত আব্দুল হাইর পুত্র মাওলানা ইমাম হোসেন ৩৩, শোরসাক রাঢ়ী বাড়ী ইউসুফ আলীর পুত্র পারভেজ হোসাইন ৩০, একই গ্রামের জহির উদ্দিন বেপারী বাড়ির মৃত তরিক  উল্লাহর পুত্র মোশারফ হোসেন ৫০, দৈকামতা চেয়ারম্যান বাড়ীর মৃত হাবিব উল্লাহ খাঁনের পুত্র কাউছার খাঁন ৫৩, বসুপাড়া মৌলভী সাহেবের বাড়ীর মফিজুর রহমানের পুত্র মাওলানা মনির হোসেন ২৭, সূচিপাড়া চাঁদপুর পাটোয়ারী বাড়ির নিজামুদ্দিনের পুত্র মোঃ জসিম উদ্দিনকে ৪৩ আটক করে।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার সংশ্লিষ্ট পুলিশ অফিসাররা জানান, আসামিগণ ওই সময়  দেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নাশকতার মূলক কর্মকান্ড পরিচালনা করে আইন-শৃঙ্খলা অবনতির জন্য বৈঠকে বসে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ২০-২৫ জন নেতাকর্মী দ্রুত সেখান থেকে কেটে পড়ে। পুলিশ ওই সময় উল্লেখিত ব্যক্তিদের আটক করে ঘটনাস্থল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঠনতন্ত্র ০২টি বই,  ব্যক্তিগত রিপোর্ট বই সদস্য রোকন, সংগঠনের ১৯ টি বই ,সদস্য ফর্ম ০৬টি,  বাইতুল মাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫শ টাকার ১টি রশিদ, ইউনিট মাসিক রিপার্ট ফর্ম ০১ পাতা, লিফলেট ২০ পাতা,  টার্গেট টিএস এর প্রস্তুতি শিরোনাম লেখা লিফলেট ০৯টি, সাইয়েদ আবুল আলা মওদূদী জিহাদের হাকিকত ০১টি বই  জব্দ করে।
পরে পুলিশ বাদী হয়ে নাশকতামূল কার্যকলাপ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং অন্তর্ঘাত মূলক কার্যকলাপ পরিচালনা করার দায়ে১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) অপরাধ সনাক্ত করে শাহরাস্তি মডেল থানায় আটককৃতদের সহ ২০/ ২৫ জনকে অজ্ঞাত আসামী করে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগ রুজু  করে, নং-৪১৮, তারিখ-০৯/০৩/২০২৩।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital