বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষামন্ত্রীকে সম্মাননা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৪:৫২ পিএম
চাঁদপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষামন্ত্রীকে সম্মাননা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, চাঁদপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, ডা. পিজুষ কান্তি বড়ুয়া, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি মোঃ ওমর ফারুক, চাঁদপুর সদর উপজেলা সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, চাঁদপুর সদর উপজেলা সহ-সভাপতি ও চাঁদপুর রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, কমলাপুর ইউনাইটেড মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও দৈনিক চাঁদপুর সময় পত্রিকার প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, এসোসিয়েশনের চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মৃনাল কান্তি প্রমূখ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।