শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বড়স্টেশন পর্যটন কেন্দ্র বঙ্গবন্ধু পার্কে অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ৯:১৬ পিএম
চাঁদপুর বড়স্টেশন পর্যটন কেন্দ্র বঙ্গবন্ধু পার্কে অনুমোদন
সজীব খান : চাঁদপুরের একমাত্র পর্যটন কেন্দ্র বড়স্টেশন মোলহেডের নাম পাল্টে নতুন নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু পার্ক। গত ২৫ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নামটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা প্রশাসক (অঞ্জনা খান মজলিশ। এখন থেকে তিন নদীর মোহনায় গড়ে ওঠা পর্যটন স্পট মোলহেডের নাম বঙ্গবন্ধু পার্ক।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত ৯ জুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পর্যটন স্পট মোলহেডের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের আবেদন করেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পর্যটন স্পটটি ‘বঙ্গবন্ধু পার্ক’ নামকরণের অনুমতি দেয়।
এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মোলহেডটি বঙ্গবন্ধু পার্ক নামকরণের জন্য প্রস্তাব করি। অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়। বঙ্গবন্ধু পার্কে আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এটা রেলের সম্পত্তি, তারা চাইলে কিছু করতে পারবে। রেলও এখানে বঙ্গবন্ধুর নামে পর্যটন কেন্দ্র করতে চায়। আমরা চাই বঙ্গবন্ধু পার্কে চমৎকার পরিবেশ সৃষ্টি হোক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital