বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন প্রজন্মকে পাঠ্য বইয়ের বাইরে মুক্তিযুদ্ধের শিক্ষায় দীক্ষিত হতে হবে : মেজর রফিকুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২:৫৬ পিএম
নতুন প্রজন্মকে পাঠ্য বইয়ের বাইরে মুক্তিযুদ্ধের শিক্ষায় দীক্ষিত হতে হবে : মেজর রফিকুল ইসলাম
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে কলেজ,স্কুল, মাদ্রাসা এবং সপ্রাবি শিক্ষকদের অংশগ্রহণে এক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে (১১- মার্চ) শাহরাস্তি  উপজেলা কমপ্লেক্স চত্বর মাঠে  উপজেলা প্রশাসন ও সকলস্তরের শিক্ষকদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর সেক্টর কমান্ডার,  মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, আপনারা শিক্ষকরা জাতীয়ভাবে কিছু দাবি দাওয়ার আবদার করছেন, আমি সেটার সঙ্গে একমত। আমিও আপনাদের মত একজন শিক্ষক ফ্যামিলির সন্তান। আপনাদের মর্যাদা এবং কষ্ট আমি বুঝি, তাই আমি আপনাদের মঙ্গল চাই। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন অবকাঠামো তৈরি করে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন।
এছাড়া শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিকট আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। তবে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বাইরে মুক্তিযুদ্ধের ইতিহাসের শিক্ষায় দীক্ষা দিতে হবে। তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যর আদলে একটি উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।
তিনি স্বাধীনতা সংগ্রামের কথা বলতে গিয়ে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তি যুদ্ধে নিহত বীর সেনানীদের শ্রদ্ধার সহিত স্মরণ করেন। পরিশেষে তিনি সুন্দর এমন একটি আয়োজনের জন্য উপজেলা প্রশাসন, শিক্ষক প্রতিনিধি এবং দলীয় নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন।
শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজে অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান এবং উঘারিয়া ইউসিসি উবির ইংরেজি শিক্ষক সাইফুল খালেদের প্রাণবন্ত সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খোদেজা আক্তার খানম, প্রধান বক্তা হিসেবে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের, কুমিল্লা মহিলা কলেজের প্রফেসর হাসানাত আব্দুল্লাহ,শাহরাস্তি উপজেলা পরিষদের  চেয়ারম্যান  নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  মোহাম্মদ শহীদ হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, কলেজ শিক্ষক সমিতির সভাপতি  অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক (সাবেক উপাধাক্ষ্য) মো. আবুল কালাম, শাহরাস্তি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, শাহরাস্তি উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, চাঁদপুর জেলা এবং শাহরাস্তি উপজেলা সপ্রাবির শিক্ষক সমিতির সাধারন সম্পাদক  মো. জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানের শুরুতে শিক্ষক প্রতিনিধিরা প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
অন্যান্যর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক গন উপস্থিত ছিলেন।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।