বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক টিটু’র পিতার ৩৩তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৩:৩৮ পিএম
সাংবাদিক টিটু’র পিতার ৩৩তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি গ্রামের কৃতি সন্তান, সৌদি আরব তাবুকের এনটিভি প্রতিনিধি ও দৈনিক খবরপত্র এবং দৈনিক একাত্তর কন্ঠের প্রতিনিধি সাংবাদিক ইসমাইল খান টিটুর বাবা মরহুম ইউসুফ আলী খান মেম্বারের ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে ১১ মার্চ শনিবার।

মরহুমের আমুয়াকান্দি নিজ বাড়িতে পবিত্র কোরআন খতম শেষে মরহুমের বিদ্রেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন গজরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, ইউপি সদস্য মো. জাহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম ট্রফিজ, যুবলীগ নেতা বাবুল’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মরহুম ইউসুফ আলী খান গজরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও সমাজ সেবক ছিলেন। মরহুম ইউসুফ আলী খান মেম্বার ১৯৮৯ সালের ১১মার্চ ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ৫ ছেলে ২ মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Model Hospital

মানবাধিকার কর্মী সাংবাদিক ইসমাইল টিটু তার মা সাবেক মহিলা মেম্বার রুনিয়া বেগমের জন্য দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital