বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার উজানী গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৩, গ্রেফতার-১

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৩:২৫ পিএম
কচুয়ার উজানী গ্রামে পূর্ব শত্রুতার জেরে হামলায় আহত ৩, গ্রেফতার-১
স্টাফ রিপোর্টার : কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। সোমবার উজানী দরগা বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই গ্রামের জয়নাল আবেদীন জনু মিয়ার ছেলে মো. শরীফকে (২৮) গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
হামলায় আহতরা হলেন, উজানী গ্রামের মৃত ক্বারী মনসুর আহমেদের ছেলে মো. জাকির হোসেন (৫০), মো. ইসমাইলের ছেলে আবু তাহের (৩৫) ও  আবু ইউসুফের ছেলে মো. মনির হোসেন (৪৩)। তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই দিন বিকেলে গুরুতর আহত জাকির হোসেনের স্ত্রী হানুফা বেগম বাদী হয়ে মো. শরীফ ও তার স্ত্রী খালেদা বেগমসহ অজ্ঞাতনামা ৩জনকে  বিবাদী করে  কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
আহত জাকির হোসেনের স্ত্রী হানুফা বেগম এ প্রতিবেদককে জানান, আমার স্বামী জাকির হোসেন আবু তাহেরের গভীর নলকূপে সেচ কাজ করে।  মাসখানেক পূর্বে উজানী গ্রামের মৃত জয়নাল আবেদীন জনু মিয়ার ছেলে মো. শরীফের  সন্তানরা আমার স্বামীর পানি সেচের ড্রেনে দুষ্টামি করে। এসময় বাচ্চাদেরকে বাধা নিষেধ করলে তারা বাড়ীতে গিয়ে আমার স্বামীর নামে শরিফের কাছে বিচার দিলে শরীফ উত্তেজিত হয়ে আমার স্বামীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে।
এসময় আমার স্বামী জাকির হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শরীফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আজ সোমবার সকালে জাকির হোসেন কৃষকের জমিতে পানি সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে দরগা বাড়ীর রাস্তার উপর পৌছালে বিবাদী শরীফ পূর্ব শত্রুতার জের ধরে ঘর থেকে ধারালো দা নিয়ে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে পিছন থেকে মাথা লক্ষ্য কোপ মারলে বিবাদীর দায়ের কোপ আমার স্বামী জাকির হোসেনের ঘাড়ের অংশ কেটে রক্তক্ষরণ শুরু হয়।
এসময় তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হইয়া মাটিতে পরে যান। শরীফ পুনরায় আমার স্বামীকে কোপানোর চেষ্টা করিলে তাৎক্ষনিক ভাবে আবু তাহের এগিয়ে আসলে সে আবু তাহেরকে কিলঘুষি মেরে নীলাফুলা ও রক্তাক্ত জখম করে।
এসময় তাহেরের ডাক চিৎকারে মনির হোসেন এগিয়ে আসলে শরিফ তাকেও আঘাত করে।  পরে স্থানীয়রা আমার স্বামী ও অন্যান্য আহতদের  অবস্থা আশংকা জনক দেখে  ঘটনাস্থল থেকে উদ্ধার করে  কচুয়া উপজেলা কমপ্লেক্স ভর্তি করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম খলিল জানান, আমরা ঘটনাস্থলে পৌছে তাদের উপর হামলাকারী শরিফ হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছি। আহতদের পরিবারের পক্ষ থেকে এজহার দায়ের করেছে এবং মামলা প্রক্রিয়াধীন। মঙ্গলবার গ্রেফতারকৃত শরীফকে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital