বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া থানার ওসির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, গ্রেফতার-১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৪:০৮ পিএম
কচুয়া থানার ওসির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, গ্রেফতার-১

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : চাঁদপুরের কচুয়া থানার ওসির নাম ভাঙ্গিয়ে ট্রাক্টর,সিএনজি ও নসিমনসহ মালামাল বহনকারি বিভিন্ন পরিবহনের মালিকের নিকট থেকে চাঁদা দাবির ঘটনায় শফি উল্লাহ (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় কচুয়া থানা পুলিশ চাঁদাবাজির ঘটনায় থানা সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে। সে কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সুলতানের ছেলে।

ভুক্তভোগী ট্রাক্টর মালিকরা জানান,সফি উল্লাহ দীর্ঘদিন ধরে নিজেকে থানার ক্যাশিয়ার দাবি করে উপজেলার বিভিন্ন স্থান থেকে হলুদ টোকেনের মাধ্যমে ট্রাক্টর মালিকদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় করে আসছে।

৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাদলা ইউনিয়নের ইটেরপোল সংলগ্ন চায়ের দোকানে ওই গ্রামের শাহ আলমের নিকট কথিত সফিউল্লাহ কচুয়া থানার ওসির নাম করে চাঁদা দাবি করে।

Model Hospital

শাহ আলম চাঁদা না দিতে অপারগতা প্রকাশ করলে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় পাশে থাকা জনৈক ব্যক্তি এই ঘটনা মোবাইলের মাধ্যমে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। মুহুর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

১৩ মার্চ সোমবার সন্ধ্যায় শাহ আলম তার নিকট চাঁদা দাবির ঘটনায় সফি উল্লাহকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারই প্রেক্ষিতে পুলিশ চাঁদাবাজির মামলা সফিউল্লাহকে গ্রেফতার করে। যাহার মামলা নং-১৭,তারিখ:-১৪/০৩/২০২৩খ্রি.।

কাদলা গ্রামের মাটি ব্যবসায়ী আব্দুল জলিল সাংবাদিকদের জানান,থানার লোক দাবি করে সফিউল্লাহ হলুদ টোকেনের মাধ্যমে প্রতি মাসে আমার নিকট থেকে মাসিক হারে চাঁদা আদায় করতো।

নাম প্রকাশের অনিচ্ছুক কয়েকজন জানায়,সফিউল্লাহ কচুয়া থানা পুলিশের ব্যক্তিগত বাজার ও ড্রাইনিংএ কাজ করে।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইব্রাহিম খলিল জানান,সফি উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগে মামলা হয়েছে। সে মামলা তাকে গ্রেফতার করে জেল হাজতে পেরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital